বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জুলাই ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কোটা সংস্কারের দাবিতে সড়ক অব‌রোধ ক‌রে শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কোটা সংস্কারের দাবিতে সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহ‌রের নারকেলতলা মোড় ও খুলনা রোড মো‌ড়ে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ ক‌রেন তারা। এসময় সড়‌কের দুই পা‌শে দীর্ঘ যানজট বে‌ধে যায়।

‌স্লোগা‌নে স্লো‌গা‌নে মুখর ক‌রে কোটা সংস্কা‌রের দা‌বি জানান তারা।

এ‌দি‌কে, আন্দোলনরত শিক্ষার্থীদের প্র‌তিহত কর‌তে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখা‌নে গে‌লে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সমন্বয়ক ইমরান ইমু বলেন, আমরা তো কোটা বাতিল চাইনি। বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছি। সুষম বণ্টন চেয়েছি। এই দাবিতে আন্দোলন করতে এসে আমাদের ভাইবোনরা মার খেলো। আমরা দাবি আদায়ের জন্য খুলনা রোড মোড় থেকে নারকেলতলা মোড়ে গেলে ছাত্রলীগের কর্মীরা লাঠি সোটা নিয়ে আমাদের উপর তেড়ে আসেন। আমরা মার খাচ্ছি। মার খাবো। দাবি আদায়ে আমরা রাজপথেই থাকব।

এসময় তিনি আরো বলেন, আজকে থেকে আমরা সকল স্কুল কলেজ ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তুলবো। আজকে থেকে আমাদের কর্মসূচি শুরু হলো। কাল থেকে আমরা প্রতিটি কলেজে, স্কুলে কোটা সংস্কারের দাবিতে কঠোরভাবে অবস্থান নিবো।

অন্য‌দি‌কে, আ‌ন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলী‌গের মু‌খোমু‌খি অবস্থা‌নে সতর্ক ছিল পু‌লিশ। সংঘর্ষ এড়া‌তে তারা উভয়পক্ষ‌কে নিবৃত করার চেষ্টা ক‌রে। এক পর্যা‌য়ে সক‌ল সড়ক ছে‌ড়ে চ‌লে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০