বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জুলাই ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওপার বাংলায় আশ্রয় খুঁজছেন বুবলী

বিনোদন ডেস্ক: শাকিব খানের বাইরে গিয়ে এরইমধ্যে একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় এসেছেন চিত্রনায়িকা বুবলী। বেশ কয়েকটি কাজ প্রশংসিতও হয়েছে। কিন্তু শেষ মুক্তি পাওয়া সিনেমাগুলো সেভাবে মন জয় করতে পারেনি দর্শকদের। বিশেষ করে গত ঈদে মুক্তি পাওয়া তার ‘রিভেঞ্জ’ সিনেমাটি শাকিবের ‘তুফান’ ঝড়ে দিশা হারিয়ে ফেলে।

এরপর দুটি সিনেমা থেকে তার বাদ পড়ার খবর সামনে আসে। তবে সব কিছু ছাপিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছেন এই নায়িকা। তবে এবার দেশের নায়ক নয়, ওপার বাংলার নায়কের হাত ধরে আসছেন তিনি। জানা গেছে, আসছে দুর্গাপূজায় ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের একটি সিনেমা দিয়ে ওপার বাংলার ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বুবলীর।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা রাশেদ রাহা। তিনি জানান, সিনেমাটিতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন টালিউডের তারকা নির্মাতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস।

রাশেদ রাহা বলেন, ‘আমাদের ফ্ল্যাশব্যাক ছবিটি পোস্ট- প্রোডাকশনের কাজ কলকাতায় শেষের দিকে, কয়েকদিনের মধ্যে গণমাধ্যমে মুক্তির তারিখ জানাব। কাজ আর একটু গুছিয়ে নিই। দুর্গাপূজায় দুই বাংলায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। সেভাবে কাজ চলছে। যদি কোনো কারণে দুর্গাপূজায় ছবিটি মুক্তি দিতে না পারি, তাহলে পূজার দুই সপ্তাহ পর মুক্তি দেব। অর্থাৎ পূজার আমেজ থাকতে থাকতেই মুক্তি দিতে চাই ফ্ল্যাশব্যাক।’

একটি সাইকোলজিক্যাল থ্রিলার গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। তবে বুবলী ছাড়া দেশের আর কোন তারকা অভিনয় করেছেন সিনেমাটিতে তা এখনই খোলাসা করতে চান না নির্মাতা। বিষয়টি নিয়ে জানতে চাইলে বুবলীও একই পথে হাঁটেন। তিনি জানান, মুক্তির আগে ধীরে ধীরে সবকিছু খোলাসা করা হবে। সিনেমার বাকি বিষয়গুলো আপাতত চমক হিসেবেই রাখতে চাইছেন তারা। তবে জানা গেছে, বুবলী, কৌশিক এবং সৌরভের চরিত্রগুলোর নাম যথাক্রমে শ্বেতা, ডিকে ও অঞ্জন। এরইমধ্যে তাদের ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। যা বেশ নজরও কেড়েছে দর্শকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০