বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৪, ২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে দুই-তিন বছর থাকা উচিত: শাহদীন মালিক

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের দুই-তিন বছর থাকা উচিত বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক।

শাহদীন মালিক মনে করেন, একটা স্বেচ্ছাচারী সরকারকে আরেকটি স্বেচ্ছাচারী সরকার দিয়ে রিপ্লেস করা কাম্য নয়।

ডয়চে ভেলে বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে শাহদীন মালিক বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন দিলে আবার একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার আশঙ্কা থাকে।

জ্যেষ্ঠ সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেয়া সাক্ষাৎকারে এই ইস্যুতে তিনি নীচের পয়েন্টগুলো তুলে ধরেছেন:

* অন্তর্বর্তী সরকার তিন বা ছয় মাসের মধ্যে নির্বাচন করলে বিএনপি ২৮০-২৯০টি সিট পাবে। তিন বা ছয় মাসের মধ্যে নির্বাচনে অংশ নেয়ার সামর্থ্য আওয়ামী লীগের হবে না।

* এত বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল ক্ষমতায় এসে সরকার গঠন করলে সেই সরকারও স্বেচ্ছাচারী হতে বাধ্য।

* একটা স্বেচ্ছাচারী সরকারকে আরেকটি স্বেচ্ছাচারী সরকার দিয়ে রিপ্লেস করাটা কারো কাম্য নয়।

* শাহদীন মালিক বলেন, আগামী নির্বাচনে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে জনগণকে যারা ভোট দিবে, তারাই যাতে সরকার গঠন করে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এক থেকে দুই বছর থাকতে হবে। দুটো কারণে এটা করতে হবে। প্রথমত, সংস্কার করতে হবে। এবং যাতে এত বড় সংখ্যাগরিষ্ঠতা কেউ না পায়, সেটা নিশ্চিত করতে হবে। নাহলে আবার কর্তৃত্ববাদী সরকারের আশঙ্কা থেকে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

২

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৩

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৪

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৫

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৬

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৭

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৮

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৯

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১০

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১২

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৩

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৪

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৫

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৭

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৮

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৯

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

২০