বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ আগস্ট ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লুটপাট ও সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মেজর জেনারেল মাহবুবুর রশীদ

ডেস্ক রিপোর্ট: লুটপাট ও সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।

রোববার (১১ আগস্ট) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের অনেক ভুল-ভ্রান্তি ছিল। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে পুলিশ এবং জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। ছাত্ররা এর অন্যায়ের প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছে।

মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, পুলিশ মাঠে না থাকায় অনেক অপরাধী এই সুযোগে নানা অপকর্ম করছে। আমি বিশ্বাস করি পুলিশ খুব দ্রুত আবারো ঘুরে দাঁড়াবে। এই দেশ আমাদের সকলের। আমরা আর রক্তপাত হানাহানি চাই না।  সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশ এগিয়ে নিতে হবে।

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা উন্নয়নে সেনা ও পুলিশ একসঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, থানাকে আগে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে।  সর্বাবস্থায় সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সেনাবাহিনীর সাতক্ষীরায় দায়িত্বরত অধিনায়ক লে. কর্নেল আরিফ, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান, বখতিয়ার হোসেন, নাজমুল হোসেন রনি , খাদিজা পারভীন, মোহিনী তাবাচ্ছুম, জেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার আলী, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ ঘোষ , জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমুখ।

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহরের খুলনা রোড মোড়কে শহীদ আসিফ চত্বর ঘোষণা, সেবা খাতের বিভিন্ন সেক্টরকে ঘুষ অনিয়ম ও দুর্নীতিমুক্ত করার দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

২

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

৩

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৪

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৬

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৮

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৯

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১০

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১১

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১২

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৩

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৪

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৫

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৬

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৭

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৮

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৯

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

২০