বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩০ এপ্রিল ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাপ নিয়েই হাসপাতালে দংশনের শিকার নারী

ডেস্ক রিপোর্ট: মৃত সাপ সঙ্গে নিয়েই হাসপাতালে এলেন সাপের দংশনে আহত এক নারী। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এমনই ঘটনা ঘটে।

ওই নারীর নাম অঞ্জনা বেগম (৩০)। তিনি চুয়াডার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ব্যবসায়ী জাহিদ হাসানের স্ত্রী।

জাহিদ হাসান বলেন, ‘দুপুরে আমার বাবা মাঠ থেকে জ্বালানির জন্য কিছু শুকনা বাঁশ বাড়িতে নিয়ে আসেন। আমার স্ত্রী সেই শুকনা বাঁশগুলো রান্নাঘরে নিয়ে রাখছিল। এসময় বাঁশের মধ্যে থাকা একটি সাপ তার হাতের তালুতে কামড় দেয়। পরে দ্রুত আমার স্ত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করি। যেহেতু আমরা সাপটি মেরে ফেলেছিলাম, তাই চিকিৎসার সুবিধার্থে সাপটিও সঙ্গে করে নিয়ে আসি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াদেহ মাহমুদ রবিন বলেন, দুপুরে সাপের কামড়ে আহত এক নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। একটি মৃত সাপও তারা সঙ্গে করে নিয়ে আসেন। প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে বেশ কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে ধারণা করছি।

চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ বলেন, সাপটির নাম বেত আঁচড়া। যার ইংরেজি নাম ‘ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক’। এই সাপ সম্পূর্ণ বিষহীন। ভয়ের কিছু নেই। ওই নারী প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন বলে আমার ধারণা।

তিনি আরও বলেন, এ সাপ মূলত গাছে থাকে। অনেক ‘লাউ ডোগা’ ভেবে ভুল করেন। এরা চঞ্চল প্রকৃতির। এরা মানুষ দেখলে দ্রুত বেগে পালিয়ে যায়। অনেক সময় পালানোর পথ না পেলে দংশন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০