বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ আগস্ট ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে পূজা উদযাপন পরিষদের সাথে জামায়াতের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় করেছেন জামায়াত নেতৃবৃন্দ।

শনিবার সকালে উপজেলা সদরের দূর্গা মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার।

সংগঠনের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মোর্তজা, জয়েন সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম বাচ্চু, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও সদর ইউনিয়নের সেক্রেটারী আব্দুল হাই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, কালীপদ রায়, সাংগঠনিক সম্পাদক হিরু লাল বিশ্বাস, প্রভাষক রতন অধিকারী, প্রধান শিক্ষক কালি কিংকর হালদার, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল প্রমুখ।

সভায় মুহাদ্দিস রবিউল বাসার বলেন, আমরা বিশ্বাস করি ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’। আমাদের দলের কোনো সদস্য যদি কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, আমাদের জানাবেন, আমরা তার বিহিত ব্যবস্থা করবো। যেসব হিন্দু ভাইয়েরা ভয়ে বাড়ি ফিরতে পারছেন না, তাদের নাম পরিচয় দিলে আমরা তাকে ফেরাতে আপ্রাণ চেষ্টা করবো। আপনাদের প্রত্যেক পূজা পার্বন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজন হলে প্রশাসনের পাশাপাশি আমরাও আপনাদের সার্বিক সহযোগিতা করবো। সবাই মিলেমিশে কাজ করলেই বাংলাদেশকে উন্নতির শিখরে নেওয়া সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১০

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১১

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১২

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১৩

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৪

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৭

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৮

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৯

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

২০
error: Content is protected !!