বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগরদাড়ির চেয়ারম্যান আনারুলকে হত্যার অভিযোগে সাবেক এসপি মঞ্জুরুল কবীরসহ ১৮ জনের নামে মামলা

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনারুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকসহ ১৮ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সাতক্ষীরার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ০১ এ আনারুল ইসলামের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. এবিএম আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, সদর থানার তৎকালীন এসআই হেকমত আলী, দেবহাটার গাজী লুৎফর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, তার ভাই আব্দুল হান্নান, মৃত কালাচাদ সরদারের ছেলে হবিবার রহমান ও মাহাবুবুর রহমান, ইন্দিরার হাসেম আলী, কাশেমপুরের তহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সহসভাপতি গোলাম মোরশেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ, কাশেমপুরের রবিউল ইসলাম, ইয়াহিয়া গাজী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।

মামলার এজাহারে উল্লিখিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অন্যান্য আসামিদের সহযোগিতায় ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সকাল ৯টার দিকে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনারুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে গুলি করে হত্যার অভিযোগ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০