বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া হয়ে পর্দায় আসছেন নিপুণ, শুটিং সম্পন্ন!

বিনোদন ডেস্ক: দেশের কিংবদন্তি গীতিকার-প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের শেষ সিনেমা ‘আপসহীন’। এটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক, ২০১৩ সালে সিনেমাটি নির্মাণ করেছিলেন তিনি।
তবে পারিপার্শ্বিক কারণে তখন এই তথ্য প্রকাশ করা হয়নি।

১১ বছর পর এবার এই সিনেমা মুক্তি পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটিতে জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করা হেলাল খান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটি মুক্তির ব্যাপারে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান তিনি।

হেলাল খানের ভাষ্য, মাঝখানে ১১ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। তাই সিনেমাটিতে বেশ কিছু পরিবর্তন-পরিমার্জন করতে হবে। কিছু দৃশ্য হয়তো নতুন করে শুটিং করব। কিছু দৃশ্য সম্পাদনা করে বাদ দেওয়া হবে। এ জন্যও কিছু দিন সময় লাগবে। আশা করছি, এই বছরই দর্শকদের সিনেমাটি দেখাতে পারব।

সিনেমাটিতে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার। তার ভাষ্য, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আঙ্কেলের (প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার) প্রতি। আজ তিনি বেঁচে নেই, তবে তার সৃষ্টি আছে। আশা করছি, হেলাল ভাই দ্রুত সিনেমাটি মুক্তি দেবেন। আমিও তার সঙ্গে যোগাযোগ করব।

‘আপসহীন’ নির্মাণের আগে অনেক দিন ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করেছিলেন গাজী মাজহারুল আনোয়ার। বেশ কয়েকবার বেগম খালেদা জিয়ার সঙ্গেও সিনেমা নিয়ে আলোচনা করেছিলেন। এমন তথ্য জানিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের সন্তান সরফরাজ আনোয়ার উপল।

তার ভাষ্য, আমরা পারিবারিকভাবেও উদ্যোগ নিয়েছি বাবার সব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে। হেলাল আঙ্কেল এখন দেশে আছেন। আমি তার সঙ্গে যোগাযোগ করব। এটিই আমার বাবার নির্মিত শেষ চলচ্চিত্র। দর্শক দেখলে বাবার আত্মা শান্তি পাবে। এটা শুধু যে একটা চলচ্চিত্র তা কিন্তু নয়, একই সঙ্গে সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনীও। দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি তাদের ভালোবাসা, ত্যাগ ও মহিমার কথা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১০

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১১

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১২

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৩

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৪

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৫

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৬

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৭

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৮

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৯

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

২০
error: Content is protected !!