বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ফের দস্যুতার গুঞ্জন!

বিলাল হোসেন: সুন্দরবনে ফের দস্যুতার গুঞ্জন উঠেছে। সম্প্রতি শফিকুল গাজী নামে এক জেলেকে জিম্মি করে পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বনজীবীরা।

স্থানীয় সূত্র জানাচ্ছে, মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের দাড়গাং সংলগ্ন ছেড়া নদীতে মাছ ধরার সময় অস্ত্রধারী বনদস্যু বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে শফিকুল গাজী (৪৫), রেজাউল গাজী (৩৫) ও মোকছেদ আলী (৪০) কে আটক করে। পরে তারা শফিকুল গাজীকে জিম্মি রেখে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

পার্শ্বেখালী গ্রামের মাছ কোম্পানি হাজি আব্দুর রহমান জানান, শফিকুল গাজী জিম্মি হয়েছে, এটা সত্য। তবে কারা নিয়েছে এটা বোঝা যাচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু সাংবাদিকদের জানান, অপহৃত শফিকুলের পরিবার থেকে কিছু জানাচ্ছে না। এলাকার মানুষ বলাবলি করছে তাকে বনদস্যুরা জিম্মি করেছে।

তিনি আরো বলেন, শফিকুলের সাথে থাকা দুই জেলে ফিরে না আসা পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাবে না।

স্থানীয় সূত্র আরও জানায়, বর্তমানে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার মধ্যে অবৈধভাবে মাছ ধরতে গিয়েছিল তারা। এজন্য শফিকুলের পরিবারের কেউ মুখ খুলছে না।

বনবিভাগের কৈখালী স্টেশনের কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বলেন, এধরনের কোন ঘটনা আমি জানি না। এখন সুন্দরবনে প্রবেশ নিষেধ। তারপরও পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!