বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৫ আগস্ট ২০২৪, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়া সীমান্তে ফাকা গুলি করে ভারতীয় চোরাকারবারীদের হঠিয়ে দিয়েছে বিজিবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ফাকা গুলি করে ভারতীয় চোরাকারবারীদের হঠিয়ে দিয়েছে বিজিবি। এসময় ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও দুটি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার তলুইগাছা সীমান্তের নটিজঙ্গল এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির সদস্যরা নটিজঙ্গলে অবস্থান নেয়। পরবর্তীতে ৫-৬ জন ভারতীয় চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হলে বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে অগ্রসর হতে থাকলে বিজিবি সদস্যরা দুই দফায় ৪-৫ রাউন্ড ফাকা গুলি ছুড়লে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। তবে, এ ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫১ বোতল মদ ও দুটি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১০

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১১

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১২

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৩

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৪

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৫

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

১৬

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন নারী

১৭

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

১৮

হাবিবুল ইসলাম হাবিবকে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুলেল শুভেচ্ছা

১৯

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

২০