বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ আগস্ট ২০২৪, ১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনসারের পর এবার ৫ দাবিতে রিকশাচালকদের শাহবাগ অবরোধ

ডেস্ক রিপোর্ট: প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন প্যাডেলচালিত রিকশাচালকরা।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে কয়েকশত চালক তাদের প্যাডেলচালিত রিকশা নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন।

এতে তখন শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রিকশাচালকরা চলে গেলে ফের যান চলাচল শুরু হয়।
তাদের দাবিগুলো হলো – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকরা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স দিতে হবে; অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিক্যাল চিকিৎসা দিতে হবে; ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দিতে হবে।

এ সময় দাবি আদায়ে অটোরিকশাচালকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভকারী রিকশাচালকরা বলেন, অটোরিকশার চালকরা কম টাকায় যাত্রী পরিবহন করে। এতে প্যাডেলচালিত রিকশাচালকরা যাত্রী পায় না। পেলেও ন্যায্য ভাড়ার থেকে কম টাকায় যেতে হয়। এছাড়া অটোরিকশা অলিগলি থেকে প্রধান সড়কে ওঠায় যানজট ও দুর্ঘটনা হচ্ছে। তাই রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে বলে জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১০

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১১

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১২

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৩

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৪

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৫

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১৬

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১৭

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৮

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৯

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

২০
error: Content is protected !!