বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ কার্যালয়ে ঢুকে কিশোরকে গণপিটুনি

খুলনায় মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গণপিটুনি দেওয়া হয়েছে। উত্তেজিত জনতা গতকাল বুধবার রাতে উপপুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে ঢুকে তাকে পিটুনি দেয়। কার্যালয়টি খুলনা নগরের সোনাডাঙ্গা আবাসিক (দ্বিতীয় পর্যায়) এলাকায় অবস্থিত।

ওই কিশোর খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাঁর বাড়ি খুলনা নগরে।

খুলনার উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম গতকাল গভীর রাতে গণমাধ্যমকে বলেন, ওই কিশোরের বিরুদ্ধে মামলা ও তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি শান্ত হয়নি। উত্তেজিত জনতা কিশোরকে পিটুনি দেয়।

তখন খবর ছড়িয়ে পড়ে যে কিশোর মারা গেছে। তবে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, গণপিটুনির ঘটনার পর কিশোরকে সেনাসদস্যরা নিয়ে যান। এ ঘটনার সর্বশেষ তথ্য পুলিশ জানে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। ওই কিশোরকে উদ্ধার করতে গিয়ে কয়েকজন সেনাসদস্য আহত হয়েছেন।

পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার মহানবী (সা.)–কে নিয়ে ওই কিশোর ফেসবুকে কটূক্তি করে বলে অভিযোগ। পরের দিন বুধবার দুপুরে ওই কিশোর নগরের টুটপাড়া এলাকায় কোচিং সেন্টারে গেলে তার বন্ধুরা তাকে আটকায়। কেন সে এমন কথা বলেছে, তা জানতে চায়। খবর পেয়ে ওই কিশোরের বাবা কোচিং সেন্টারে যান। তিনি ছেলে ও অন্যদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখান থেকে তাদের পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিকেলের দিকে কিশোরের বাবা ও কয়েকজন শিক্ষার্থী উপপুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে যান। ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে যান। তাঁরা আইনের মাধ্যমে অভিযুক্তের বিচারের আশ্বাস দেন। কিন্তু উত্তেজিত জনতা তা শোনেনি। রাত ১১টার দিকে বিক্ষোভকারীরা গেট ভেঙে কমিশনারের কার্যালয়ের মধ্যে ঢুকে ওই কিশোরকে পিটুনি দেয়। পুলিশ একপর্যায়ে জনতাকে কার্যালয় থেকে বের করে দেয়।

রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর গাড়িতে কড়া নিরাপত্তার মধ্যে ওই কিশোরকে পুলিশ কার্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানতে পেরে উত্তেজিত জনতা সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

১

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

২

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

৩

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

৪

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৫

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৬

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

৭

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

৮

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

৯

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

১০

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

১৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

১৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

১৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

১৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২০