বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালতলায় ইজিবাইক চোর আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরতলীর তালতলায় এক ইজিবাইক চোরকে আটক করেছে গ্রামবাসী।

শুক্রবার জুম্মার নামাযের সময় তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম হাসান (২৩)। তিনি কলারোয়ার বসন্তপুর গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে।

জানাগেছে, লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের জহির উদ্দীনের ছেলে ইজিবাইক চালক আব্দুল মাজেদ মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের সামনে নিজের ইজিবাইকটি রেখে জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢোকেন। নামাজ শুরু হলে ইজিবাইক চালক আব্দুল মাজেদ মসজিদের থাইগ্লাসে দেখতে পান তার ইজিবাইকটি নড়ছে। তখন তিনি নামাজ থেকে উঠে চোর চোর বলে চিৎকার দিলে হাসান ইজিবাইকটি ফেলে তালতলা ঈদগাহের সামনের বাশবাগান দিয়ে গ্রামের মধ্যে দৌড় দেয়। এসময় ইজিবাইক চালকসহ কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করে। এসময় তালতলা উত্তরপাড়া থেকে উত্তেজিত গ্রামবাসী হাসানকে ধরে উত্তম-মধ্যম দেয়। পরে লাবসা ইউনিয়ন আনসার কমান্ডার মোস্তাফিজুর রহমান সুমন আটক ইজিবাইক চোরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানা পুলিশে হস্তান্তর করেন।

ইজিবাইক চালক আব্দুল মাজেদ বলেন, আমি রাস্তার পাশে ইজিবাইকটি রেখে নামাজ পড়তে দাঁড়াই। নামাজে দাঁড়িয়ে দেখি আমার রাখা গাড়িটি নড়ছে এবং কে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি পিছন ফিরে দেখি চোর আমার ইজিবাইক নিয়ে যাচ্ছে। আমি চোর চোর বলে চিৎকার দিয়ে তাকে ধাওয়া দেই। কিছুক্ষণের মধ্যে তালতলা গ্রামের ভিতর থেকে গ্রামবাসী তাকে আটক করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

২

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৩

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৪

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৫

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৬

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৯

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১০

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১১

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১২

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৩

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৪

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৫

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৭

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৮

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

২০