বাংলাদেশ, শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১১ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

আন্তর্জাতীক ডেস্ক: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ওই অঞ্চলের কাঠুয়া জেলার উধমপুর এলাকায় এক অভিযানের সময় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার সেনাবাহিনীর বিশেষ বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্ত্রাসী দলের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়।

এ সময় তিন সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা করে যৌথ আভিযানিক দল।

একটি সূত্র জানিয়েছে, অভিযানে ভারতীয় সেনাবাহিনীর একটি প্যারা ইউনিট, ২২ গাড়ওয়াল রাইফেলস ও জম্মু ও কাশ্মীরে কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) অংশ নিয়েছিল।

নিহতের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বুধবার অভিযানের কথা বলা হলেও ঠিক কখন এটি হয়, সেটিও এনডিটিভির খবরে উল্লেখ করা হয়নি।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে তিন দফায় ভোট হবে জম্মু ও কাশ্মীরে। তাই অঞ্চলটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে পাকিস্তানি বাহিনীর বিনা উস্কানিতে গুলিবর্ষণে একজন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ান আহত হন। এরপর থেকেই যৌথ বাহিনী বিভিন্ন এলাকায় টহল ও অভিযান চালাচ্ছে।

বিএসএফ জানিয়েছে, সেনারা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তটি প্রায় ৩ হাজার ৩২৩ কিলোমিটার প্রসারিত। পুরো অঞ্চলে বিভিন্ন স্তরের উত্তেজনা ও নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ডের সাথে দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধে নি-হ-ত ১, গু-লি-বি-দ্ধ ১

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের ম-র-দে-হ উদ্ধার, আ-হ-ত ১ হাজার ৫ শতাধিক

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরিকোস্টের ইতিহাস

তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে বিএনপির সবজি বিতরণ

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

১০

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

১১

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

১২

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

১৩

কয়রায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে লার্নিং শেয়ারিং কর্মশালা

১৪

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১৫

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

১৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

১৭

শেষ হলো ফল মেলা 

১৮

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১৯

কালিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

২০
error: Content is protected !!