বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপদ সাতক্ষীরা গঠনের প্রত্যয় ব্যক্ত করলেন এসপি মনিরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, ছাত্ররা এক হয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন। এদেশকে তারা বৈষম্যবিরোধী করতে চায়। এদেশকে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চায়। এজন্য তাদের আত্মত্যাগের কথা আমরাও স্মরণ করি। তারা অনেক রক্ত দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের অংশগ্রহণে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমকে আরো গতিশীল করার দাবি জানানো হয়।

সভায় সাতক্ষীরার সব সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস দিয়ে পুলিশ সুপার বলেন, আপনারা দাবি করছেন পুলিশ সক্রিয় হবার। পুলিশকে সক্রিয় করতে হলে সকলের সহযোগিতার মাধ্যমে থানা পর্যায়ে এগিয়ে আসতে হবে। আমরাও ওসিদেরকে বলে দিয়েছি। সেখানে জনপ্রতিনিধি যারা রয়েছেন, যারা প্রশাসনে রয়েছেন, গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন বা রাজনৈতিক ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে নিয়ে কথা বলবেন। কারা সমস্যা তৈরি করছে প্রবলেম ক্রিয়েটর কারা তাদেরকে আইডেন্টিফাই করেন। আর আপনাদের সহযোগিতা যদি প্রত্যেকটি জায়গায় থাকে তাহলে সব কিছু সহজ হবে।

তিনি আরো বলেন, প্রথমত ৫ আগস্ট এর বিষয় বলতেই হয়। অনেকেই বলেছেন ৭১ সালেও ৫ই আগস্ট এর মতো এমন ঘটনা তৈরি হয়নি। কেন হয়েছে কিভাবে হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, এর বর্ণনা আমি বললো না। এখন পরিবর্তিত প্রেক্ষাপটে এই পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করব এটিই আমাদের আলোচ্য বিষয়। ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নিহত হয়েছেন তার জন্য আমরা সকলেই মর্মাহত। এখন আমাদের করণীয় হলো- এ রকম পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়। সেজন্য সকলেই পুলিশকে সক্রিয় করার দাবি করেছেন।

মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি নিরাপদ সাতক্ষীরা গঠন করতে চাই।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়ন করবো, আপনারাও স্বেচ্ছাসেবক সংখ্যা বাড়াবেন। পাশাপাশি আনসার গ্রাম পুলিশ মোতায়ন করা হবে।

তিনি আরো বলেন, আমরা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সামনে যে দুর্গা উৎসব, সেটি নিবির্ঘ্ন হবে। আমরা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমানসহ পুলিশ কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০