বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারত

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে দেশ ও আশপাশের নিরাপত্তা পর্যালোচনায় চার দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও। আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ বৈঠক শুরু হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে সামরিক সহায়তা।

প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে প্রথম সম্মেলন।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারত
ভেতরে-বাইরে নানা সমস্যায় জর্জরিত ভারত

এনডিটিভি জানিয়েছে. সম্প্রতি লক্ষ্ণৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এ আহ্বানের পর এমন ঘোষণা এসেছে। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য তোলা হবে। এছাড়া নৌপ্রধান সব কমান্ডারকে সর্বদা উচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর শীর্ষ বৈঠকে চীনের আগ্রাসী কৌশল এবং এডেন উপসাগরে নৌবাহিনী তাদের কার্যক্রম পর্যালোচনা করবে। ভারতের নৌবাহিনী বছরে দুবার কমান্ডার সম্মেলন করে। এ সম্মেলনে সব সিনিয়র অফিসার তাদের কার্যক্রম উপস্থাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

২

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

৩

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

৪

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

৫

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৬

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৭

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৮

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৯

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১০

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১১

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১২

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১৩

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১৪

পদত্যাগ করলেন ইশরাক

১৫

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৬

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৭

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৮

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৯

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

২০