বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা

মেহেদী হাসান শিমুল: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে বিদ্যোৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো. মহাসীন উদ্দিন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ ক্বারী মাওলানা মো. আনারুল ইসলাম, হাফেজ মো. সোহরাব হোসেন, হাফেজ মো. আল-আমিন, মাওলানা রওশন আলম, হাফেজ নাজমুল হাসান, হাফেজ হাবিবুর রহমান, আবু জাফর মোহাম্মদ সালেহ, অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, শামসুর রহমান সোনা, শওকত হোসেন, মুস্তাফিজুর রহমান মোশতাক প্রমুখ।

বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করে বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসীন আবরার, সিরাজুম মনিরা ও তাবাসসুম ফেরদৌস।

এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ফয়জুল হক, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ব্রহ্মরাজপুর ও ধুলিহরের বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রওশন আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০