বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর

বেনাপোল প্রতিনিধি: ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল মালেকের মাধ্যমে স্থানীয় কয়েকজনকে দাওয়াত দিয়েছিলেন প্রধান শিক্ষক শাহ আলম। ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক নামধারী বিএনপি নেতা আবু রায়হানকে দাওয়াত না দেওয়ায় তিনি ৮-১০ জনকে সাথে নিয়ে বিদ্যালয়ের রুমে প্রবেশ করে প্রধান শিক্ষকের জামার কলার ধরে বাইরে এনে মারপিট করেন।

এক পর্যায়ে এলাকাবাসী ছুটে এসে প্রধান শিক্ষক শাহ আলমকে উদ্ধার করেন।

আহত প্রধান শিক্ষক শাহ আলম জানান, বিনা কারণে আবু রায়হান ৮-১০জন লোক নিয়ে বিদ্যালয়ে এসে আমার উপর হামলা চালিয়েছে। আমি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোনে জানিয়েছি।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। আজ সরকারি ছুটি থাকায় আমি বাসায় আছি। মঙ্গলবার অফিসে এসে শিক্ষা কর্মকর্তার সাথে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!