বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে ‌দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের মুন্সিগঞ্জে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ‘প্রমোশন অব এগ্রোইকোলজি, ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ফুড সভেরিনিটি প্রোগ্রাম ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সবুজ সংহতির কার্যকরী সদস্য ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন।

বারসিক’র যুব সংগঠক স ম ওসমান গনীর সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর ঢাকা বিভাগীয় সমন্বয়ক ও জলবায়ু যোদ্ধা এসএম শাহিন আলম।

কর্মশালায় জেলেখালী কৃষক সংগঠনের সভাপতি ভূধর চন্দ্র মন্ডল বলেন, ইউনিয়নের প্রতিটি পাড়ায় স্থানীয় জনগোষ্ঠী, যুব ও স্বেচ্ছাসেবকদের নিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাসে কমিটি গঠন করা দরকার। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা চিহ্নিত করে মোকাবেলা করা সহজ হবে।

যুব স্বেচ্ছাসেবক গৌতম মন্ডল বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুবরা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্য ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের অন্তর্ভুক্ত করতে হবে।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বারসিক এর কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ সংহতির সদস্য ও সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম মাসুম বিল্লাহ, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য কাজল কান্তি সরদার, বারসিক’র কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, সিসিডিবি’র একাউন্টেন্ট ন্যান্সি মন্ডল, সামস এর প্রোগ্রাম অফিসার পুষ্প রানী, এসএসএসটির উপজেলা আহ্বায়ক প্রকাশ মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিটের সুমন মন্ডল, রুমানা পারভীন, সুলোচনা মন্ডল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!