বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটায় ৬৭ বছরের এক বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ধর্ষণের পর পালিয়ে গেছেন অভিযুক্ত আসাদুল ইসলাম।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পারুলিয়া গুচ্ছগ্রামের রুহুল আমিন জানান, ওই নারীর দুই মেয়ের বেশ আগেই বিয়ে হয়েছে। তার একমাত্র ছেলে মাকে ফেলে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করে। জীবিকার তাগিদে তিনি (নারী) ঘটক হিসেবে কাজ করেন। পাশের গ্রামের আসাদুল ইসলাম নামের একব্যক্তির ছেলেকে বিয়ে দেওয়ার জন্য শনিবার তিনি পাত্রী দেখতে কালিগঞ্জ যান। সেখান থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। রাতে পাত্রী সম্পর্কে খোঁজখবর নিতে আসেন আসাদুল। এসময় ওই নারী ঘরের দরজা খুলতেই আসাদুল তার মুখ চেপে ধরে মাটিতে ফেলে ধর্ষণ করে। তখন তার চিৎকারে তিনি লোকজন নিয়ে ছুটে আসেন। একপর্যায়ে আসাদুল পালিয়ে যায়। পরে ওই নারীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোমা রানী দাস জানান, রক্ত বন্ধ করার জন্য তার জরুরী অপারেশনের প্রয়োজন। তাই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান বলেন, আসাদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ধর্ষিতার ছেলে বাদি হয়ে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৩

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৪

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৫

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৬

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৭

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৮

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

৯

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১০

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১১

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১২

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৪

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৫

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৭

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৮

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১৯

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

২০