বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিএম কাদের ও শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরসহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের কাছে তারা এই স্মারকলিপি পেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদ্য সাবেক সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বাপ্পি, জেলা ছাত্রসমাজের সভাপতি ও ০১নং ওয়ার্ড পৌর কাউন্সিলার মোঃ কায়ছারুজ্জামান হিমেল, জেলা যুব সংহতির সভাপতি মোঃ আশিকুর রহমান বাপ্পি ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, জেলা তরুণ পার্টির আহবায়ক মোহাম্মদ আবু ইয়াসিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কমল বিশ্বাস, যুব সংহতির সদর উপজেলা শাখার সভাপতি মোঃ বদরুজ্জামান বদু, জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল জলিল, পৌর জাতীয় পার্টির নেতা মোঃ নাজমুল হোসেন প্রমুখ।

স্মারক লিপিতে বলা হয়, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পর্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে বক্তব্য রাখেন। পরবর্তীতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। ছাত্র-জনতার বিজয়ে তাদেরকে অভিনন্দন জানায়।

এরপরেও একটি মহল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরসহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।

স্মারকলিপিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দায়েরকৃত মামলাগুলোকে মিথ্যা আখ্যায়িত করে প্রত্যাহারের দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০