বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বকেয়া বেতনভাতার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

oplus_2

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষকরা বেতন পাচ্ছেন না দুই বছর ধরে। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। এরই প্রতিবাদে ও বকেয়া বেতনভাতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষকরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে এই মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। পরে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে এনজিও বু্্যরোর মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষকদের এই বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। বক্তব্য রাখেন এ বি এম মোখলেসুল হক, শিরিন আফরোজ, রিয়াসাত আলী, সোনামনি খাতুন, কানিজ ফাতেমা প্রমুখ।

এসময় এবিএম মোখলেসুল হক বলেন, সরকারের শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিভাগ হল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। সাতক্ষীরায় সরকারের সাথে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এনজিও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস। এই বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত পরিচালক ঈমান আলী ২৪ মাসজুড়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের জন্য ভাড়াকৃত স্কুলগুলোর ভাড়া প্রদান করছে না। দেয়া হচ্ছে না শিক্ষক ও সুপারভাইজারদের বেতন ভাতা। অনেকে এই অবস্থায় সংকটাপন্ন জীবন যাপন করছেন। বেতন চাইলে দেওয়া হচ্ছে চাকরি চ্যুতির হুমকি।

আন্দোলনরত শিক্ষকরা অবিলম্বে বকেয়া বেতনভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০