বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আদালত পাড়ায় অনৈতিক লেনদেন বন্ধের আভাস

সুলতান শাহাজান: সাতক্ষীরা আদালত পাড়ায় অনৈতিক আর্থিক লেনদেনসহ জনগণের হয়রানি বন্ধের আভাস মিলেছে। একইসাথে বিচার প্রার্থীদের সেবার মান বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহনের তৎপরতা চলছে বলে জানা গেছে। সাতক্ষীরার বিজ্ঞ জেলা জজ জনাব চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজীর কড়া নির্দেশনায় এমন পরিবেশ সৃষ্টির দাবি খোদ বিচার প্রার্থীদের।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আদালত পাড়ার নিম্নপদস্থ মুষ্টিমেয় ব্যক্তি অনৈতিক আর্থিক লেনদেনের সাথে জড়িত ছিল। আবার নানাভাবে অসংখ্য বিচার প্রার্থী তাদের দ্বারা হয়রানির শিকার হতেন। বিভিন্নভাবে ক্ষতির শংকায় বিচার প্রার্থী মানুষ সেসব অভিযোগ কোথাও প্রকাশ পর্যন্ত করতেন না।

তবে বিজ্ঞ জেলা জজ জনাব চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজী সম্প্রতি অনৈতিক আর্থিক লেনদেন বন্ধসহ সাধারণ মানুষকে হয়রানি বন্ধের স্পষ্ট বার্তা দেন। বিষয়টি জেলা জজ আদালতসহ তার অধীনস্থ অতিরিক্ত জেলা জজ আদালতসমূহ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, সিনিয়র সহকারী জজ আদালতসমুহ এবং সহকারী জজ আদালতসমূহের কর্মকচারীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে।

মাসুদ হোসেন নামের এক ব্যক্তি জানান, মামলার কাজে গত ২৫ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে গেলে তার কোথাও কোন টাকা পয়সা দিতে হয়নি। একই ধরনের তথ্য দেয়া আবুল হোসেন নামের অপর একজনের দাবি তিনি যাতে হয়রানির শিকার না হন সেজন্য সংশ্লিষ্ট আদালতের কর্মচারী তাকে সার্বিক সহযোগিতা করেছেন।

বুধবার ও বৃহস্পতিবার ল্যান্ড সার্ভে ট্যাইবুন্যালে মামলার কাজে যাওয়া মানুষকে কোন টাকা পয়সা দিতে হয়নি বলেও অনেকের দাবি। বিজ্ঞ জেলা জজ সাহেবের নির্দেশনার পর আদালতে আসা মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে বলেও তাদের অভিমত।

এসব বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিজ্ঞ আদালতের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, বিজ্ঞ জেলা জজ স্যারের নির্দেশনা রয়েছে মানুষের হয়রানি বন্ধসহ যেকোন ধরনের অনৈতিক লেনদেন বন্ধের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া সতর্কবার্তার পর সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজে মনোযোগীসহ হওয়াসহ মানুষের সেবা প্রদানের বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

১

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

৩

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

৪

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৫

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

৬

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

৭

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৮

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৯

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১০

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

১১

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১২

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১৩

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১৪

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৫

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১৬

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১৭

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৮

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৯

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

২০