বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের বাঘ-বিধবার গল্প আফ্রিকার উৎসবে

বিনোদন ডেস্ক: পৃথিবীর সবেচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের বাসিন্দা শরবানু খাতুন একজন বাঘ-বিধবা। তার স্বামী বাঘের হাতে প্রাণ হারিয়েছেন। তার মতো বেশ কজন বাঘ-বিধবা সুন্দরবনে মানবেতর জীবন যাপন করছেন। রীতিমতো একঘরে করে রাখা হয়েছে তাদের। সুন্দরবনের এই নারীদের জীবনসংগ্রামের মোড়কে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তথ্যচিত্র ‘দ্য টেস্ট অব হানি’ নির্বাচিত হয়েছে আফ্রিকার চলচ্চিত্র উৎসবে।

চলতি বছরের ৮ থেকে ১০ ডিসেম্বর নাইজেরিয়ায় বসছে ‘আফ্রিকা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যাল’। উৎসবের উদ্বোধনী দিনে দেখানো হবে বাংলাদেশের ছবি ‘দ্য টেস্ট অব হানি’। যৌথভাবে এটি পরিচালনা করেছেন আলোকচিত্রী ও তথ্যচিত্রকার ফাবিহা মনির ও মোহাম্মদ রাকিবুল হাসান।

এই তথ্যচিত্র প্রসঙ্গে মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, “টেস্ট অব হানি” ডকুমেন্টরি ফিল্মটা আমাদের দেশের জলবায়ু পরিবর্তনের সাক্ষী। সামনের দিনগুলোতে এই পরিবর্তনকে সঙ্গী করে কীভাবে বেঁচে থাকতে হবে, সেই ভাবনার খোরাক জোগাবে এই তথ্যচিত্র।’

গতকাল সোমবার উৎসব কর্তৃপক্ষ প্রদর্শনীর জন্য ছবিটি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যতম নির্মাতা ফাবিহা মনির সে প্রসঙ্গে বলেন, ‘এই ছবি আফ্রিকার উৎসবে যাচ্ছে সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি, সেখান থেকে এমন ফিডব্যাক পাবো, যা আমাদের স্থানীয় সম্প্রদায়ের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামের গল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বিশেষত, আফ্রিকার মানুষরাও জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাচ্ছে। তাই তারা এই ছবিকে সহজেই রিলেট করতে পারবে।’

প্রথমবারের মতো আয়োজিত ‘আফ্রিকা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যাল’ এ যাবৎকালে সেখানকার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। সামাজিক ও মানবিক সংকটের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রগুলো এই উৎসবে দেখানো হবে। জলবায়ু পরিবর্তন, নারী অধিকার এবং সামাজিক বৈষম্যের মতো বিষয়গুলো তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক নাইজেরিয়া উৎসবের সহআয়োজক।

গত ২৮ আগস্ট মোহাম্মদ রাকিবুল হাসানের ইউটিউব চ্যানেলে প্রথম অবমুক্ত করা হয় ‘টেস্ট অব হানি’। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সুন্দরবন কীভাবে জলবায়ু পরিবর্তনের মধ্যেও টিকে আছে, সেখানকার বিধবা নারীরা কীভাবে গোলপাতা ও মধু সংগ্রহ করে মানবেতর জীবন কাটাচ্ছেন, তার হৃদয়বিদারক ছবি দেখা যাবে এই তথ্যচিত্রে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০