বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক আব্দুল আজিজ (৫৮) কে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

নিহতের মেয়ে মোছাঃ আজমুন নাহার বাদী হয়ে তার দুই চাচা আব্দুল হাকিম, আব্দুর রশিদসহ চাচাত ভাই আব্দুল বারিক, আব্দুল আলিম ও আব্দুর রউফকে আসামি করে সোমবার মামলাটি দায়ের করেছেন।

মামলার বাদী আজমুন নাহার জানান, তাদের পৈত্রিক ভিটায় সম্প্রতি পাঁচটি দোকান ঘর নির্মিত হয়। তবে বড় চাচা আব্দুল হাকিম পূর্বপ্রতিশ্রুতি মত তার পিতার অংশের দু’টি দোকানের দখল দিতে অস্বীকার করে। একপর্যায়ে শনিবার নিজের ভাগের দোকানে ঝুলানো তালা খুলতে গেলে দুই চাচাসহ তিন চাচাত ভাই তার পিতাকে বেপরোয়া মারধর করে। এসময় ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

আজমুন নাহারের অভিযোগ, তার পিতার টাকায় দোকানগুলো নির্মিত হলেও বড় চাচা আব্দুল হাকিম সবগুলো দোকান দখলের ষড়যন্ত্র করছিল। দোকানের মালিকানা দাবি করায় ইতোপূর্বে একাধিকবার তার পিতাকে হত্যারও হুমকি দেয়া হয়েছিল বলে তার দাবি।

স্থানীয় গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ইতোপূর্বে আরও একটি হত্যা মামলায় সম্প্রতি সাজা ভোগ করে কারাগার থেকে বাইরে এসেছেন আব্দুল হাকিম।

মাসুদুল আলম আরোও জানান, শুরুতে স্বাভাবিক মৃত্যুর প্রচারনা চালিয়ে হাকিম থানায় যেয়ে ইউডি মামলা দায়েরের চেষ্টা করেছিল। পরবর্তীতে নিহতের মেয়েসহ অন্য স্বজনরা থানায় গেলে কৌশলে আব্দুল হাকিম সেখান থেকে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে বার বার চেষ্টা করা হলেও আব্দুল হাকিমের মোবাইল বন্ধ পাওয়া যায়।

শ্যামনগর ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধারের পর সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেয়ের লিখিত এজাহার মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!