বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৪, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৪৬ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: তিন দিনের ম্যাচে পরিণত হওয়া টেস্টটা বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সকালের বর্ধিত সেশনে ৮ উইকেট খুইয়ে বসায় সে সম্ভাবনা ধুলোয় মিশে গেছে। বাংলাদেশ ১৪৬ রান তুলতেই গুটিয়ে গেছে। বোলারদের হাতে পুঁজি আছে মোটে ৯৪ রানের।

পঞ্চম দিনের সকালের সেশনের শুরুতেই মুমিনুল হকের উইকেট খুইয়েছিল দল। এরপর সাদমান ইসলাম আর নাজমুল হোসেন শান্তর ৫৫ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল সফরকারীরা।

তবে এরপরই ঘটল বিপত্তিটা। তার মূলে আছে মনোযোগ খুইয়ে বসাটা। মাত্রই আক্রমণে আসা রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শান্ত।

একটু পর ফিফটি করা সাদমান আকাশ দীপের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। এক ওভারের এদিক ওদিকে দুই সেট ব্যাটারের বিদায় বাংলাদেশকে বিপাকে ফেলে দেয়।

তারপর পালা আসে লিটন দাসের। রবীন্দ্র জাদেজার হঠাত লাফিয়ে ওঠা বল কাট করতে গিয়ে ঋষভ পান্তের হাতে ক্যাচ দেন তিনি। সাকিব আল হাসান এরপর ফিরতি ক্যাচ দেন জাদেজাকে।

এরপর মেহেদি হাসান মিরাজও খুব বেশিক্ষণ টেকেননি। দেয়াল তুলে দাঁড়াতে পারেননি তাইজুল ইসলামও। ৯ উইকেট চলে যাওয়ার ফলে মধ্যাহ্ন বিরতি আরও ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়।

মুশফিকুর রহিম একাই চেষ্টা করেছিলেন বাংলাদেশের ইনিংসটাকে দ্বিতীয় সেশন পর্যন্ত নিয়ে যাওয়ার। তবে তার চেষ্টা আলোর মুখ দেখেনি। বিরতির আগে শেষ বলে তিনি জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হন। তাতে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৬ রান তুলে।

ভারতের সামনে এখন অন্তত ৬০ ওভার বাকি। এই সময়ে তুলতে হবে তাদের ৯৫ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

১০

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

১১

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

১২

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

১৩

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

১৪

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১৫

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১৬

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১৭

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৮

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৯

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

২০
error: Content is protected !!