বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৪, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবন দিয়ে হলেও হিন্দুদের পাশে থাকার প্রত্যয় হাবিবুল ইসলাম হাবিবের

রিজাউল করিম: জীবন দিয়ে হলেও হিন্দুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হবে আর আমি বসে থাকব, এমন হাবিবের জন্ম হয়নি। আমার যদি মৃত্যুও হয়, তালার মাটিতে আমাকে কবর দেবেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সাতক্ষীরার পাটকেলঘাটার একটি কমিউনিটি সেন্টারে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য সবধরনের সহযোগিতা করা হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্নে ও শান্তিপূূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।

তিনি বলেন, কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। আমার কানাডার ভিসা ছিল, আমেরিকার ভিসা ছিল। দলের অনেকেই আমাকে বলেছিলেন বিদেশে চলে যেতে, আমি যাইনি। আমি পরীক্ষা দিতে এসেছি। আমি তালা-কলারোয়ার মানুষের সঙ্গে বেঈমানি করিনি। আজ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ এখন হাসিনামুক্ত।

এসময় হাবিবুল ইসলাম হাবিব তার দলের নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতি না করার নির্দেশ দেন। তিনি বলেন, আওয়ামী লীগ যে চরিত্র দেখিয়েছে, সেই চরিত্র আমরা দেখাতে পারি না।

সভায় তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও নারায়ন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় পূজা উদযাপন পরিষদের প্রতিটি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!