বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষককে পিটিয়ে হত্যা : খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ি সদর উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ধর্ষণচেষ্টার অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে স্কুলের অধ্যক্ষের রুমে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জেলার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি সামলাতে গিয়ে এখন পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়, সদর সার্কেলের এএসপি তৌফিকুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আহত হয়েছেন।

এ বিষয়ে ইউএনও সুজন চন্দ্র রায় জানান, বর্তমানে জেলার পরিস্থিতি থমথমে। আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মাঠে আছে।

বিকেল পৌনে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খাগড়াছড়ি শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০