বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই লাখ ডলারে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন জয়

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দুই লাখ ডলারে (প্রায় আড়াই কোটি টাকা) যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন। মার্কিন নীতিনির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম ‘স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসিকে’ নিয়োগ করেছেন তিনি।

আন্দোলন-বিক্ষোভের মুখে গেল ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে গ্রেপ্তার হন আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও এমপি। পলাতক আছেন দলটির আরও অনেক নেতা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে ‘ওয়াজেদ ইনকরপোরেশন’।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের প্রতিষ্ঠানটি এ চুক্তির আওতায় আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। এতে খরচ হবে দুই লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা আড়াই কোটি টাকার মতো।

চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস।

গত ১২ সেপ্টেম্বর এ বিষয়ে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে এ চুক্তি সই করেছেন সজীব ওয়াজেদ জয়। এর তথ্য এরই মধ্যে প্রকাশ করা হয়েছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটেও।

২০০৪ সালে ‘অ্যালকাটেল অ্যান্ড ফা’ নামে এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন জয়। আর ২০১৯ সালে ব্লুস্টার স্ট্যাটেজিসসহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১০

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১১

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১২

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৪

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৫

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৮

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৯

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

২০
error: Content is protected !!