বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক নূর মোহাম্মাদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মাদ মাঝির বিরুদ্ধে জালিয়াতি করে কাগজপত্র সৃষ্টি পূর্বক অন্যের সম্পত্তি জবর দখলের পায়তারা চালাচ্ছেন।

সম্প্রতি নকিপুর মাজাট গ্রামের মোঃ আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন দপ্তরে এই অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই জমি এসএ রেকর্ডীয় প্রজার ওয়ারেশ লিস্ট থেকে ভিন্ন ভিন্ন তারিখে ক্রয় করে শেখ সাইদুল ইসলাম ওরফে শেখ শহিদুল ইসলাম প্রাপ্ত হন।

তাহার প্রাপ্ত অংশ থেকে ২৬/১১/২০১৩ তারিখে ৫৩২৪নং রেজিঃ কোবলা দলিল মূলে রিডা প্রাইভেট হাসপাতালের পরিচালক ক্রয় সূত্রে মালিকানা ও দখল প্রাপ্ত হন এবং প্রতিষ্ঠানের নামে নাম পত্তন করত: খাজনাদি পরিশোধ করেন।

সেখান থেকে মোঃ আব্দুল্লাহ আল মামুন ১৯/১২/২০২২ তারিখে ৬৮৮৪নং রেজি কোবলা দলিল মূলে প্রাপ্ত হয়ে জে,এল ২২নং কাঁচড়াহাটীনন্দীগ্রাম মৌজার এস.এ ১০১নং খতিয়ানে এস.এ ৩২২, ৩২৫, ৩৫৮নং দাগে ০.১৮৫০ একর জমি নিজ নাম ৪২৬৫ (1X-1)/২২-২৩ নং নাম পত্তন করত: অদ্যাবধি খাজনা পরিশোধ করে ভোগ দখলে ছিলেন। সেখানে তিনি মাটি ভরাট করে, পাকা প্রচীর নির্মাণ করে, গাছ-গাছালি লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করাসহ যাতায়াতের পথ তৈরী করে রিডা প্রাইভেট হাসপাতালের ভবন নির্মাণের কাজ করছেন।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, নূর মোহাম্মাদ মাঝি সামছুর মাঝির ভাইদের কাছ থেকে জাল দলিল সৃষ্টির মাধ্যমে জমি ক্রয় করে দখলের উদ্দেশ্যে আব্দুল্লাহ আল মামুনের নির্মাণকৃত ঘরে জোর পূর্বক অবস্থান করছে।

অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রতিকার দাবি করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে সহকারী শিক্ষক নূর মোহাম্মাদ মাঝির মুঠোফোনে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!