বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৪, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউএনওকে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করলো স্কুলছাত্রী

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের কালিহাতীর খিলদা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুলছাত্রী নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছে।

রোববার (৬ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুঠোফোনে ফোন করে।
পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন কালিহাতী পৌরসভার সিলিমপুর গ্রামে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার বাল্যবিবাহ বন্ধ করে তাকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেন।

ইউএনও বলেন, ছাত্রীটি নিজেই আমাকে ফোন করে জানায় তাকে জোর করে তার বাবা-মা বাল্যবিবাহ দিচ্ছেন এবং তিনি পড়াশোনা করতে চান বলে সাহায্য চান। এরপর আমি তাদের বাড়িতে গিয়ে শিক্ষার্থীর অভিযোগের সত্যতা পাই এবং স্থানীয় সাবেক কাউন্সিলরের উপস্থিতিতে শিক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলে বিবাহটি বন্ধ করে দিয়ে তাকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেই।

তিনি আরও বলেন, যদি ওই শিক্ষার্থীর মা-বাবা পরবর্তীতে তাকে স্কুলে না পাঠিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বাল্যবিবাহের আয়োজন করেন তাহলে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১০

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১১

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১২

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৪

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৫

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৬

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৭

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৮

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৯

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

২০
error: Content is protected !!