বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১০ অক্টোবর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন সীমান্তে চোরাকারবারীরা বেপরোয়া, আসছে মাদক

সুলতান শাহাজান, শ্যামনগর: দুর্গাপূজাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী, রমজাননগর ও নূরনগরের সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারীদের দৌরাত্ম্য বেড়েছে। বিশেষ করে কৈখালী সীমান্ত চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে তারা। এই সীমান্তটি সুন্দরবন লাগোয়া হওয়ায় সুন্দরবনের নদী পথে দিন-রাতে ভারত থেকে হরহামেশাই ঢুকছে বিভিন্ন প্রকার মাদকসহ অবৈধ ভারতীয় পণ্যের চালান।

সীমান্ত এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই চোরাচালানের সাথে জড়িত রয়েছে একাধিক সিন্ডিকেট। তারা দেশের রাজনৈতিক পটপরিবর্তনকে পুঁজি করে সীমান্তে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নিরাপদে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী মাঝেমধ্যে লোকদেখানো অভিযান চালিয়ে মাদকসহ মালামাল উদ্ধার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বহনকারী ও মূল হোতারা।

জানা যায়, পূজা উপলক্ষে শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত দিয়ে প্রতিদিন দেশে আসছে অবৈধ মাদকদ্রব্য। সীমান্ত পেরোনোর পর কিছুটা নৌপথ ও কিছুটা সড়কপথ পেরিয়ে শহরে প্রবেশ করেছে মাদকগুলো। কেবল কৈখালী দিয়েই প্রায় প্রতিদিনই বিভিন্ন ব্র্যান্ডের মাদক মদ, ফেনসিডিল, এলএসডি (আইচ), ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ভারতীয় মালামাল অবৈধভাবে দেশে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকা ভারত থেকে অবৈধ পথে আসা ৪৯ বোতল রয়েল স্ট্যার্ক ও ম্যাজিক মোমেন্ট উদ্ধার করে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রাত আটটার দিকে উদ্ধারকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। যদিও স্থানীয়দের দাবি উদ্ধারকৃত মালামালের পরিমান অনেক বেশী ছিল।

এঘটনায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র জানায়, শৈলখালী এলাকার ধীরাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে দুই বস্তা মালামাল নিয়ে যায় কোস্টগার্ড। অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা এসব দামী ব্যান্ডের মালামাল স্থানীয় চোরাকারবারী আবুল কাশেম ও তার লোকজনের বলেও তারা নিশ্চিত করেন। তবে নিরাপত্তার স্বার্থে এসব গ্রামবাসী নিজেদের নামপরিচয় প্রকাশে আপত্তি জানায়।

স্থানীয়দের তথ্য মতে, উপজেলার কৈখালী, রমজাননগর, নুরনগর এলাকার আবুল কাশেম, ধীরাজ মন্ডল, জুব্বার, লতিফ, রেজাউল, কালীঞ্চির পলাতক আব্দুল্লাহ, হাফিজুর, সিরাজুল, ফারুক ও রাজুসহ বেশ কয়েকজনের সিন্ডিকেট প্রতিনিয়ত মাদকসহ বিভিন্ন অবৈধ ভারতীয় পণ্যের চালান দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী মাঝেমধ্যে অভিযান চালিয়ে মাদকসহ এর মধ্যে দুই একজনকে আটক করলেও আইনের ফাঁক-ফোকরে তারা বেরিয়ে পুনরায় চোরাকারবারী কাজে নিয়োজিত হচ্ছে।

তবে বিজিবি ও কোস্টগার্ড সূত্র বলছে, সীমান্তে তারা সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে। টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন সময় চোরাকারবারীদের আটকও করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

১

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

আইনের বই থেকে বাস্তব আদালতে || শেখ মাহির ফয়সাল নাঈম

৩

মুনীর চৌধুরী; মনন ও প্রতিবাদের চিরায়ত বাতিঘর || ‎তারিক ইসলাম

৪

সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে যুবক আটক

৫

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ

৬

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

৭

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

৮

সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপপ্রধান

৯

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া

১০

আশাশুনিতে ১৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

১১

নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

১২

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

১৩

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন, নেতৃত্বে ডা. পলাশ

১৪

‘বাপ-মা যদি বাঁদায় যাতি না পারে, তালি আমরা মানুষ হব কেম্মায়’

১৫

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১৬

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

১৭

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৮

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

১৯

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!