বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১১ অক্টোবর ২০২৪, ১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: মুলতান টেস্টে পাকিস্তানের ভাগ্য লিখন গতকালই হয়ে গিয়েছিল। ইংল্যান্ডের জন্য জয়টা ছিল কেবল চার উইকেটের অপেক্ষা। টেস্টের চতুর্থ দিনেই যেখানে মাত্র প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছিল, সেই টেস্টেই ইংলিশরা জিতে নিলো পঞ্চম দিনের দুই সেশনেরও বেশি সময় হাতে রেখেই। ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজ শুরু করল সফরকারী দল।

দুই বছর আগের রাওয়ালপিণ্ডির দুঃস্মৃতিটাই ফিরল এবার মুলতানে। আরও বাজেভাবে। সেবারও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ২০২২ সালে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৫৭৯ রান করেও সিরিজের প্রথম টেস্টে হারতে হয়েছিল পাকিস্তানকে। দুই বছরের ব্যবধানে আবারও সেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৫০০’র বেশি রান করেও ম্যাচ বাঁচাতে পারল না স্বাগতিক দল।

ইতিহাসের প্রথম দল হিসেবে ৫০০’র বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারের রেকর্ড গড়ল পাকিস্তান। টেস্ট ক্রিকেটে দেশটির ব্যর্থতার পাল্লাও দিনকে দিন যেন ভারি হচ্ছে। কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে। এবার ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু। এ নিয়ে টানা ছয়টি টেস্ট হারল শান মাসুদের দল।

৬ উইকেটে ১৫২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। সেখান থেকে খুব বেশি দূর এগোতে পারল না স্বাগতিকরা। ম্যাচ বাঁচাতে হলে উইকেটে থাকতে হতো পুরো তিন সেশন। তবে এক সেশনও টিকতে পারলো না শান মাসুদের দল।

গত দিন ৪১ রানে অপরাজিত থেকে দিন শেষ করা আগা সালমান আজ ফিফটির দেখা পেয়েছেন। সকালে বেশ কয়েক ওভার দেখে-শুনে ব্যাটিং করেছেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আমের জামাল। তাতে সপ্তম উইকেট জুটিতে দুজনে শতরান পার করেন। তাদের এই জুটি কিছুটা হলেও পাকিস্তানি সমর্থকদের মনে আশা জাগিয়েছিল। তবে ৫৫ রান করে সালমান ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর দ্রুতই ফিরেছেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। আর অসুস্থ থাকায় ব্যাট করতে পারেননি আবরার আহমেদ। তাই ৯ উইকেট পরার পরই শেষ হয় পাকিস্তানের ইনিংস। আমের জামাল অপরাজিত ছিলেন ১০৪ বলে ৫৫ রান করে।

গতকাল ২৬৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। দলীয় শতরানের আগেই টপ অর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে ফেলে স্বাগতিকরা। বড় ইনিংস খেলতে পারেননি টপ অর্ডারের কেউই।

সায়িম আইয়ুব ও সৌদ শাকিল উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। আর বাবাওর আজম-মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞরা ছিলেন পুরোপুরি ব্যর্থ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705