বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ অক্টোবর ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুকুট চুরির ঘটনায় যশোরেশ্বরী মন্দিরের পুরোহিতসহ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া উপহারের স্বর্ণের মুকুট চুরির ঘটনায় পুরোহিত দিলীপ মুখার্জীসহ অন্তত আটজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার পর থেকে পুলিশ, সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হেফাজতে নিয়ে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, চুরি যাওয়া স্বর্ণের মুকুট উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, বৃহস্পতিবারই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এদিকে, স্বর্ণের মুকুট চুরির সাথে জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দিরের প্রতিমার মাথার স্বর্ণের মুকুটটি বৃহস্পতিবার দিবালোকে চুরি হয়েছে‌। স্বর্ণের মুকুটটির বিষয়ে যে কোনো তথ্য কিংবা কোনো ব্যক্তি এটি বিক্রয় অথবা কোনো স্বর্ণের দোকানে গলানো/ধরন পরিবর্তন করতে গেলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক সাতক্ষীরা (০১৭১৫-২১২২৭৭) ও পুলিশ সুপার সাতক্ষীরা (০১৩২০-১৪২১০০) কে জানাতে অনুরোধ করা হলো।

অপরদিকে, মুকুট চুরির ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে তদন্ত পূর্বক তা উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনুরোধ জানানো হয়েছে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, মুকুট চুরির ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। তবে ফুটেজে দৃশ্যমান যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মন্দিরের পুরোহিত ও পরিচ্ছন্নতাকর্মীসহ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মন্দিরের পুরোহিত একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন। মন্দির কমিটির নেতারা ঢাকায় থাকেন। এ জন্য চুরির ঘটনায় কোনো মামলা হয়নি।

শ্যামনগরে এসে তারা মামলা করবেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৪৯ মিনিটের মধ্যে এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথায় থাকা স্বর্ণের মুকুট খুলে নিয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভির ফুটেছে ধরা পড়েছে।

স্থানীয়রা জানান, মন্দিরের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে মুকুট চুরির সঙ্গে জড়িত ওই যুবক স্থানীয় নয়। শ্যামনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সীমান্ত এলাকায় তার ছবি ছড়িয়ে দিলেও কোনোভাবে তাকে কেউ শনাক্ত করতে পারেনি। সিসি ক্যামেরায় জিন্সের প্যান্ট ও সাদা টি-শার্ট পরিহিত যুবকের একার ছবি ধরা পড়লেও চুরির ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারেন বলে তাদের ধারণা।

বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল বলেন, নিরাপত্তাজনিত দুর্বলতার সুযোগে এই চুরির ঘটনা ঘটেছে। এত গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ন্যূনতম দায়িত্ববোধের পরিচয় দিতে পারেনি। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এমন ঘটনা ঘটানো হতে পারে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেন। যশোরেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মের ৫২ পিটের এক পিট। ওই দিন নরেন্দ্র মোদী নিজ হাতে কালীপ্রতিমার মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!