বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধ: যুবলীগ নেত্রীকে কুপিয়ে জখম করলো প্রতিপক্ষ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে শামিমা ইয়াসমিন জুঁই (৩৩) নামে এক যুবলীগ নেত্রীকে ঘরে ডুকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার (৬ মে) দুপুরে মোংলা পৌর শহরের ২নং ওয়ার্ডের এম রহমান সড়কে এ ঘটনা ঘটে।

শামিমা ইয়াসমিন জুই সামসুর রহমান রোডের আব্দুল গফুর এর স্ত্রী ও যবলীগ নেত্রী। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর স্বামী আব্দুল গফুর এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মোছাঃ শাহানাজ বেগম (৫১), কামরুজ্জামান মুকুল শিকারী (৪৩), মোঃ বেল্লাল হোসেন (৪৫) সহ ৮ জনের নাম উল্লেখ করে হামলার অভিযোগ করা হয়েছে।

জুই এর স্বামী আব্দুল গফুর ও অভিযোগ সূত্রে জানা যায়, মোংলা পৌর শহরের এম রহমান সড়কে আমার বাড়িতে আত্মীয় নিলুফা আক্তার ও তার ৪ বছরের ছেলে আলিফ শেখ এবং গৃহ কর্মী বাতাসি বেগমসহ জুই অবস্থান করছিলো। শনিবার (৬ মে) দুপুর দেড়টায় উল্লিখিতরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার স্ত্রী শামিমা ইয়াসমিন জুঁই এর চলার পথ গতিরোধ করে অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা ১৩-১৪ জনের একটি দল ঘরে ডুকে আমার স্ত্রী শামিমা ইয়াসমিন জুইয়ের মাথায় ধারালো দা দিয়ে কোপ দেয়। এসময় ঘরে থাকা আত্মীয় নিলুফা ও গৃহ কর্মী তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। নিলুফার ৪ বছরের শিশু সন্তান আলিফ শেখের মুখে গরম পানি দিয়ে মুখ পুড়িয়ে দেয় তারা। পরে তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো: শাহীন জানান, শামিমা ইয়াসমিনের মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তখরণ হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

তবে অভিযুক্ত শাহানাজ বেগম দাবি করেন, তারা ওই হামলার ঘটনায় জড়িত নয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, ভুক্তভোগীর স্বামী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১০

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১১

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১২

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৩

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৪

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৫

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৬

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৭

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৮

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৯

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

২০