বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে এলেন গর্ভবতী পরীমণি!

ডেস্ক রিপোর্ট: দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘দেবী’ নির্মাণ করে দর্শকের আস্থা অর্জন করেছিলেন অনম বিশ্বাস। ফলে তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে বেশ।

অবশেষে হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’-এর অফিসিয়াল পোস্টার উন্মুক্ত হলো। আর তাতে জানা গেলো, সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর।

পোস্টারে ঢাকাই ছবির আলোচিত-সামলোচিত অভিনেত্রী পরীমণিকে দেখা গেলো ভিন্নভাবে। গর্ভবতী অবস্থায় ধরা দিয়েছেন তিনি।

এই সিরিজের মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান। পোস্টারে তার দেখা মিলেছে এক হাতে বন্দুক নিয়ে আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সাথে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেনো খুঁজছেন আশ্রয়।

‘রঙিলা কিতাব’-এর অফিসিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর। কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।

এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরীমণি। তিনি বললেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্যে সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচই-এর কারণে। শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সকল সদস্যের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।’

অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব -এর জন্য আমরা সকলেই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বচ্চো দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষাতে আমরা।’

পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘মানুষের সাথে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা কানেক্ট করতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।’

অপেক্ষা মাত্র আর কিছুদিনের। অসাধারণ এক প্রেমের কিচ্ছা নিয়ে ‘রঙিলা কিতাব’ ৮ নভেম্বর আসছে হইচই-তে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০