বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ অক্টোবর ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রির ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল ডাকে বিক্রি করার সময় দু’পক্ষের সংঘর্ষে লাঠির আঘাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলার কপিলমুনির শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে একই এলাকার আবু বাক্কার শেখ একটি ছাগল দান করেন।

মসজিদের সভাপতি মমিন গাজী জানান, জুম্মার নামাজ শেষে দানের ছাগল প্রকাশ্যে ডাকে বিক্রয়ের করার সময় দুই পক্ষের মধ্য সংঘর্ষ বাধে। এ সময় ফজর আলী গাজী (৫৫), শাহিন গাজী (৩৫), বুলবুল আহম্মেদ (১৯) ও মোস্তফা গাজী (৪৫) আহত হয়। আহতদের এলাকাবাসী পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত ফজর আলীর মৃত্য হয়।

এদিকে এ ঘটনায় আহত মোস্তফা গাজী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সবুজ গাজী।

পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল জানান, আহত ৪ জনের মধ্যে ফজর আলী গাজীর মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন থাকলেও বুলবুল নামে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, মারামারিতে মৃত্যুর ঘটনায় নিহতের ছেলে ইসরাইল গাজী বাদী হয়ে থানায় মামলা করেছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!