বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ অক্টোবর ২০২৪, ৩:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের অগ্রাধিকার: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের অগ্রাধিকার জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এ বিষয়ে টাস্কফোর্স কাজ করছে। এজন্য আলাদা কমিশন গঠনের প্রয়োজন নেই।

তিনি বলেন, অর্থ পাচারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এজন্য কারিগরি সহায়তা দরকার। তবে কবে নাগাদ টাকা ফেরত আসবে সুনির্দিষ্টভাবে এখনই বলা যাবে না।

রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স কাজ করছে। পাচার তো এক দিনে হয়নি তাই এই অর্থ ফিরিয়ে আনতেও সময় লাগবে।

অর্থ উপদেষ্টা বলেন, বাজারে স্বস্তি ফেরাতে সরকারি-বেসরকারি উদ্যােগ কাজ করছে। টিসিবি, ওএমএস, কৃষি বিপণন অধিদফতর কাজ করছে। এর সাথে বেশ কিছু বেসরকারি উদ্যোগও আছে, যা আমরা স্বাগত জানিয়েছি।

তিনি বলেন, ডিমের মতো সবজিসহ অন্য পণ্যের দামেও স্বস্তি আসবে। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির আওতা আরও বাড়ানো হবে। ঢাকার বাইরেও টিসিবির পণ্য বিক্রি বাড়ানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০