বাংলাদেশ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমি অফিস ও হাসপাতালের সেবার মানোন্নয়নে সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে ‘ভূমি কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি মিটিং’ এবং সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সনাক-টিআইবি’র সহায়তায় ‘অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) উদ্যোগে এসব সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসে সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘অ্যাডভোকেসি মিটিং’ এ স্বাগত বক্তব্য রাখেন এসিজি সমন্বয়ক এসএম বিপ্লব হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. তৈয়েব হাসান সামসুজ্জামান, সনাক সহসভাপতি ভারতেশ^রী বিশ^াস, এসিজি সদস্য সানজিদা ওয়াহিদ, সেলিম হোসেন প্রমূখ।

ভায় ভূমি অফিসের সেবার মান বৃদ্ধি করার জন্য তথ্য ও পরামর্শ ডেস্ক এ নির্দেশনা চিহ্ন ব্যবহার করা; দালালের দৌরাত্ম্য কমিয়ে আনা; শাখরা আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের দলিল পেতে দীর্ঘসূত্রিতা দূর করা; অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি আরো কার্যকর করা; নারী ও প্রতিবন্ধী বান্ধব সেবা নিশ্চিত করা; সেবাগ্রহীতাদের সচেতনতার জন্য সেবাগ্রহীতাদের নিয়ে গণশুনানি ও মতবিনিময় সভার আয়োজন করার বিষয়ে আলোচনা, পরিকল্পনা ও কর্ম-কৌশল নির্ধারণ করা হয়।

এদিকে, বিকালে এসিজি সমন্বয়ক মো. মামুনার রশীদ এর সভাপতিত্বে এবং এসিজি সদস্য মো. মনিরুল ইসলাম মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ এ বক্তব্য রাখেন ইয়েস দলনেতা মুশফিকুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন রসুলপর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা. সুশান্ত কুমার ঘোষ, সনাক সদস্য মো. আবুল বাসার, সহসভাপতি ইয়াছিন ছিদ্দীকী, এসিজি সদস্য সাইফুল ইসলাম, সেবাগ্র্রহিতা জাহাঙ্গীর আলম, জবা, রমেছা খাতুন, ফাতেমা বেগম, আমেনা খাতুন, বিলকিছ বেগম প্রমূখ।

সভায় এসিজি কর্তৃক সাতক্ষীরা সদর হাসপাতালে ‘কমিউনিটি মনিটরিং’ এর মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন সমস্যা, যেমন- হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব; সময়মত ডাক্তার না পাওয়া এবং যথাযথ সেবা না পাওয়া; হাসপাতালের বহিঃবিভাগ থেকে প্রয়োজনীয় ওষুধ না পাওয়া; টিকিট ও ওষুধ কাউন্টার ও ডাক্তার রোগী দেখার সময়ে সঠিক সিরিয়াল এবং নারী ও পুরুষের আলাদা লাইন না মানা; দালালের দ্বারা রোগী প্রতারিত হওয়ার বিষয় তুলে ধরা হয়।
এসব সমস্যা সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

২

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

৩

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

৪

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

৫

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

৬

সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা

৭

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

৮

শ্যামনগরে এগ্রোইকোলজি ও স্থানীয় নেতৃত্বভিত্তিক উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ

৯

মহাকাশে গেলেন প্রথম পাকিস্তানি, কেন এই দেশকে বেছে নিল চীন

১০

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

১১

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে গোপন তথ্য

১২

আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

১৪

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

১৬

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১৮

দাম বাড়ল সয়াবিন তেলের

১৯

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

২০
error: Content is protected !!