বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাসযোগ্য পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বাসযোগ্য পৃথিবী গড়তে বিশ্বব্যাংকের প্রতি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি তুলেছেন মোংলাবাসী।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ব ব্যাংকের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে মোংলার চিলা পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ, কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিওজিইডি) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তারা এই দাবি তোলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।

বক্তব্য রাখেন মার্টিন সরকার, প্রদীপ সরকার, তন্বী মন্ডল, চন্দ্রিকা মন্ডল, বীথিকা রায়, হৃদি রায় প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ব ব্যাংকের জীবাশ্ম জ্বালানি প্রকল্প বিশ্বব্যাপী জলবায়ু লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন, আমরা প্রতিদিন উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষ করছি। জীবাশ্ম জ্বালানি প্রকল্প গুলিতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন চালিয়ে যাওয়া আমাদের জন্য ক্ষতিকর। এখন সময় এসেছে সবুজ পৃথিবী গড়তে বিশ্ব ব্যাংককে পরিবেশ ও জনগণকে রক্ষা করবে এমন খাতে বিনিয়োগ করার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০