বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ অক্টোবর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় কারাগারে মারামারি, বাজানো হয় পাগলা ঘণ্টা

ডেস্ক রিপোর্ট: খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলের দিকে স্বজনদের সাথে স্বাক্ষাতকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এসময় জেলখানার পাগলাঘণ্টা বাজানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় কারাগারের বাইরের পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে সেনা মোতায়েন করা হয়।

খুলনা জেলা কারাগারের সুপার মোঃ রফিকুল ইসলাম কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন কারাগারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাজনদের সাথে সাক্ষাতকে কেন্দ্র করে স্বাক্ষাত কক্ষে হাজতি হোসেন মুন্সি জেলখানার কয়েদি সেলিমকে (রাইটার) মারপিট করে। এসময় হাজতি ও কয়েদিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেলিম তার ওয়ার্ডে গিয়ে পরিচিত কয়েদিদেরকে নিয়ে হোসেনকে খুঁজতে থাকেন। এনিয়ে জেলের ভিতরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জেলার আবু সায়েম বিষয়টি জানতে পেরে জেলের ভিতরে গিয়ে বিষয়টি মিটিয়ে দেন।

পরবর্তীতে পুনরায় আবারও একই আসামিরা একই কায়দায় ডাক-চিৎকার শুরু করে উশৃঙ্খল আচরণ করতে থাকেন। এমনকি কর্তব্যরত কারারক্ষীদের জেলখানা থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। এ সময় কিছু অতিরিক্ত কারারক্ষী ভিতর প্রবেশ করলে আসামিরা তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন এবং তাদেরকেও বের করে দেয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় খুলনা জেলা কারাগরের মধ্যে এলার্ম বাজানো হয়। একই সময়ে কারারক্ষীগণ তাৎক্ষণিক আসামিদের তাদের সেলে যাওয়ার জন্য অনুরোধ করেন।

এলাকাবাসী এবং আশপাশে থাকা হাজতি কয়েদিদের আত্নীয়স্বজনগণ জানান, কারাগারের ভিতরের পরিস্থিতি বাইরেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে কারাকর্তৃপক্ষ বিষয়টি টহলরত সেনাবাহিনীকে অবহিত করলে সেনাবাহিনীর দুইটি গাড়ি এসে অবস্থান নেয়। এতে আশপাশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সেনাবাহিনী আসার পর জেলার আবু সায়েম অতিরিক্ত কারারক্ষী নিয়ে জেলখানার ভেতরে প্রবেশ করেন। তিনি আসামিদের নিজ নিজ সেলে প্রবেশ করান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১০

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

১১

সাতক্ষীরায় রা‌তে সড়‌কে ঝর‌লো দুই প্রাণ

১২

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১৩

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

১৪

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১৫

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১৬

একই জায়গায় আটকে থাকতে চাই না

১৭

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১৮

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১৯

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

২০