বাংলাদেশ, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৪ অক্টোবর ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে এইচপিভি টিকাদান শুরু

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জরায়ু মুখে ক্যান্সার রোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার আটুলিয়া এ. কাদের স্কুল অ্যান্ড কলেজে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জীব দাশ‌। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক, আটুলিয়া এ.কাদের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ জরায়ু মুখের ক্যান্সার। শুধু এক ডোজ এইচপিভি টিকা নেবার মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধ সম্ভব। সরকারিভাবে বিনামূল্যে এই টিকা ১০-১৪ বছরের বিদ্যালয়বহির্ভুত কিশোরী এবং পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের দেওয়া হবে।

প্রথম দুই সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী দুই সপ্তাহে মাঠ পর্যায়ে এই টিকাদান কার্যক্রম চলবে। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান চালু থাকবে। শ্যামনগর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৩ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৪৪৬ জন কিশোরীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় উৎপাদিত আমন বীজের কদর দেশজুড়ে: ২২ অঞ্চলে যাচ্ছে ৯৫২ টন বীজ

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাণ গেল ৬ জনের

পাইকগাছায় ফায়ার সার্ভিস ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের স্থান পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, কে হতে পারেন মুখ্যমন্ত্রী?

উপজেলা হাসপাতালে পৃথক বার্ন ইউনিট চালুর দাবি

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: শামা ওবায়েদ

সাতক্ষীরায় ইয়ুথ কানেক্ট সামিট

প্রথম নির্বাচনেই চমক, মুখ্যমন্ত্রী হতে পারেন বিজয়

গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

১০

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি

১১

হাম ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

১২

শ্যামনগরে অপহরণের ২ দিন পর কৃত্রিম প্রজনন কর্মী উদ্ধার, আটক ৩

১৩

শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৪

আমাকে ফোন করে হুমকি দেন সাবেক প্রেসসচিব শফিক: মহিউদ্দিন সরকার

১৫

সুন্দরবনে ২ মৌয়াল ও জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

১৬

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

মে মাসে ঘূর্ণিঝড়ের আভাস, থাকবে তীব্র তাপপ্রবাহ

১৮

টাইগার পয়েন্টের তার চুরি, আটক ৪

১৯

শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705