বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ অক্টোবর ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতীকী দায়িত্বে এক ঘণ্টার শিক্ষা অফিসার রত্না মুন্ডা

কয়রা (খুলনা) প্রতিনিধি: এক ঘণ্টার জন্য খুলনার কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন কয়রা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রত্না মুন্ডা।

দায়িত্ব নিয়েই তিনি জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা উপকূলের কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্যানেটারি ন্যাপকিন সরবরাহ, মুন্ডা কমিউনিটিতে প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা, শিশু শ্রম বন্ধ, শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধ, মুন্ডা শিশু কিশোরদের উপবৃত্তি প্রদান, শিক্ষার হার বৃদ্ধিসহ বিদ্যালয়ে স্বাস্থ্য উপকরণ বিতরণের নির্দেশনা দেন।

রোববার (২৭ অক্টোবর) কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও পরিত্রানের উদ্যোগে অনুষ্ঠিত টেকওভার শীর্ষক এক মত বিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের কাছ থেকে এক ঘণ্টার জন্য দায়িত্ব নেন রত্না মুন্ডা।

এর আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ.ব.ম আ. মালেক, সদর উদ্দিন আহমেদ, অ্যাড. আনিছুর রহমান, মোঃ আল আমিন ফরহাদ, উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০