বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ নভেম্বর ২০২৪, ৯:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জেন জি শেখ হাসিনার চেয়ে ভালো কি না, পরীক্ষা দিতে হবে

ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনা নিশ্চয়ই ভালো ছিলেন না, সেটা তো বলাই বাহুল্য। কিন্তু জেন-জি শেখ হাসিনার চেয়ে ভালো কি না, সেটা এখন পরীক্ষা দিতে হবে।

গতকাল সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ‘মনোজগতের উপনিবেশায়ন ও ভাষার রাজনীতি’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন অধ্যাপক ও চিন্তক সলিমুল্লাহ খান।

সলিমুল্লাহ খান বলেন, ‘এই অভ্যুত্থানের মানেটা বুঝতে হবে। এই অভ্যুত্থান ইতিমধ্যে পরাজিত হয়েছে। এটা হচ্ছে আমাদের ট্র্যাজেডি। অনেকে মনে করতে পারেন, আমরা এই অভ্যুত্থানের বিরোধিতা করছি।’

সলিমুল্লাহ খান আরও বলেন, ‘ভাষার মধ্যে রাজনীতি আছে। ইংরেজরা তাদের বিভক্তির রাজনীতির মাধ্যমে উপমহাদেশে কেবল হিন্দু–মুসলিমের বিভেদের জন্ম দেয়নি, “বড়লোক” আর “ছোটলোক” হিসেবেও বিভক্তির সৃষ্টি করে গেছে। ইংরেজি হয়েছে আভিজাত্যের পরিচায়ক। ইংরেজরা প্রভু, স্থানীয়রা দাস। কাজেই প্রভুর ভাষা শিখলে অভিজাত, না শিখলে হীন শ্রেণি। সেই হীনম্মন্যতা এখনো আমাদের মনোজগতে রয়ে গেছে। উপনিবেশিকতার থেকে মুক্ত হতে হলে আগে আমাদের মনোজগতের এই ঔপনিবেশিকতা থেকে নিজেদের মুক্ত হতে হবে।’

আলোচনায় আরও অংশ নেন জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তসলিমা। তিনি বলেন, ভাষার ভেতরে উপনিবেশিকতার বিষয়টি অনেক গভীরভাবে কাজ করে। কেবল রাজনৈতিক প্রভাবই নয়; এর লিঙ্গীয় প্রভাবও রয়েছে। যেমন এবারের অভ্যুত্থানকে বলা হচ্ছে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’। কিন্তু সবাই স্বীকার করেছেন, এবার বহু ছাত্রী এই আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন; কিন্তু তাদের উল্লেখ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০