বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ মে ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রকেট হামলায় প্রাণ গেলো এএফপির সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুতের কাছে চাসিভ ইয়ারে রকেট হামলায় নিহত হয়েছেন ফরাসি সাংবাদিক আরমান সোলদিন। তিনি এএফপি নিউজ এজেন্সির জন্য ভিডিও সাংবাদিক হিসেবে কাজ করতেন।

ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর তিনি ১৬তম সাংবাদিক, যিনি এই যুদ্ধে নিহত হলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে থাকাকালীন একটি রকেট হামলায় এই সাংবাদিক নিহত হন।

ঘটনাটি প্রত্যক্ষকারী সহকর্মীদের বরাত দিয়ে এক টুইট বার্তায় এএফপি জানিয়েছে, সাংবাদিক সোলদিন বসনিয়ান বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিক ছিলেন। বাখমুতের কাছে চাসিভ ইয়ার শহরের উপকণ্ঠে রকেট হামলায় তিনি নিহত হন।

সোলদিন বসনিয়ার রাজধানী সারাজেভোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরাসি নাগরিক। লন্ডনে নিয়োগের আগে তিনি ২০১৫ সালে রোমে ইন্টার্ন হিসেবে এজেন্সিতে যোগ দেন। রাশিয়া আগ্রাসন শুরুর পরের দিন খবর সংগ্রহে তিনি ইউক্রেনে আসেন।

গতকালের হামলার সময় সোলদিনের সঙ্গে আরও চার সহকর্মী ছিলেন। তবে অন্য সাংবাদিকদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে এএফপি।

এদিকে সোলদিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এক টুইট বার্তায় সোলদিনের সাহসের প্রশংসা করেছেন ম্যাখোঁ।

সূত্র- আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০