বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ নভেম্বর ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুণ্যস্নানের জন্য দুবলার চরের উদ্দেশ্যে রওনা হলেন ৪০১ তীর্থযাত্রী

সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা ও পুণ্যস্নানে অংশ নিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০১ জন তীর্থযাত্রী রওনা হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বুড়িগোয়ালীনি ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে তারা দুবলার চরের উদ্দেশ্যে রওনা হন।

বন বিভাগের অনুমতি নিয়ে ১২টি ট্রলারে ৪০১ জন তীর্থযাত্রী দুবলার চরের পথে রওনা হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে যাওয়া তীর্থযাত্রী বহনকারী ট্রলারসহ অন্যান্য নৌযানে কোনো প্রকার অবৈধ মালামাল বহন না করার শর্তে পারমিট দেওয়া হয়।

বন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে কেবল সনাতন ধর্মাবলম্বীদের বনবিভাগ পাস পারমিট দিয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জে এড হাছানুর রহমান জানান, ১৪ অক্টোবর সকাল থেকে রাস উৎসবে যোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট স্টেশন অফিস থেকে পূণ্যার্থীদের অনুমতিপত্র দেয়া শুরু হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগের সদস্যদের পাশাপাশি পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা নিয়োজিত থাকবে। রাস উৎসবে যাওয়ার ছলে কেউ যাতে অবৈধভাবে সুন্দরবনে অনুপ্রবেশ বা হরিণ ও বন্যপ্রাণী শিকার করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি রয়েছে। এজন্য বনরক্ষীরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে বলে জানান এই বন কর্মকর্তা।

প্রসঙ্গত, তিথি অনুযায়ী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিন আলোরকোলে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর ভোরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। পুণ্যার্থীদের চলাচলে নিরাপত্তার জন্য বনবিভাগ পাঁচটি রুট নির্ধারণ করেছে। এ পাঁচ রুট হলো শ্যামনগরের বুড়িগোয়ালিনী হয়ে কোবাদক-বাটুলা নদী-বল নদী-পাটকোষ্টা খাল-হংসরাজ নদী-দুবলার চর-আলোরকোল, কয়রা-শিয়াবাদ-খাসিটানা-বজবজা-আড়ুয়া শিবসা-শিবসা নদী-মরজাত-দুবলার চর-আলোরকোল, ঢাংমারী-চাঁদপাই স্টেশন-ত্রিকোনা আইল্যান্ড-বলার চর-আলোরকোল, বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলারচর-দুবলার চর-আলোরকোল ও নলিয়ান স্টেশন-শিবসা-মরজাত নদী-দুবলার চর-আলোরকোল। বনবিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল এসব এলাকায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে জানিয়েছেন বন বিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

২

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৩

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

৪

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

৫

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

৬

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

৭

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

৮

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৯

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

১০

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

১১

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

১২

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

১৩

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

১৪

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

১৫

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৬

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১৭

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১৮

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৯

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

২০