বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ইউসিসিএ লিমিটেডের নির্বাচন: লুৎফর সভাপতি, রমেশ সহসভাপতি

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ডের (বি.আর.ডি.বি) আওতাধীন সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে চেয়ার প্রতীকে ৫৯ ভোট পেয়ে শেখ লুৎফর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফ হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২৮ ভোট।

সহ-সভাপতি পদে রমেশ চন্দ্র বিশ্বাস তালা চাবি প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মাছ প্রতীকে পেয়েছন ৩৪ ভোট।

নির্বাচনে ৬টি ব্লকে সদস্য পদের মধ্যে ৫টি ব্লকের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া ৪নং গড়ুই মহল কেএসএস লিমিটেডের সাইফুল ইসলাম ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্ব গোবিন্দ কাটি কেএসএস লিমিটেডের শশাঙ্ক কুমার সরকার ৩ ভোট পেয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন ১নং ব্লকের পূর্ব কালিকাপুর কে এস এস লিমিটেডের জিএম হায়াত মাহমুদ, ২নং ব্লকের দুধলি কে এস এস লিমিটেডের গাজী ইলিয়াস সাহা, ৩নং ব্লকের পূর্ব সোনাতলা কে এস এস লিমিটেডের সাইফুল ইসলাম, ৫নং ব্লকের বাতুয়াডাঙ্গা কেএসএস লিমিটেডের ইবাদুল্লাহ এবং ৬নং ব্লকের ভাড়াসিমলা কে এস এস লিমিটেডের ফারুক হোসেন।

নির্বাচনে মোট ৯০ জন ভোটারের মধ্যে ৮৭ জন ভোটার ভোট দেন। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক আশরাফ হোসেন এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১০

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১২

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৩

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১৪

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১৫

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৬

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৮

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৯

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

২০