বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিচার চাওয়ায় গৃহবধূকে মারপিট!

সুলতান শাহাজান, শ্যামনগর: মেয়েকে মারধরের ঘটনার বিচার চাওয়ায় জাহানারা বেগম (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

বুধবার (২১ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং সোরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ঐ গৃহবধূকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের দিনমজুর সফিকুল ইসলামের স্ত্রী।

ভুক্তভোগী গৃহবধূ জানান, পারিবারিক কলহের জেরে চারদিন পূর্বে প্রতিবেশী গোলাম বারিক, বিলাল হোসেন, আল মামুন ও তাসলিমা বেগম তার মেয়েকে মারধর করেন। ঘটনার সময় বাড়িতে না থাকলেও কাঁকড়া শিকার শেষে সুন্দরবন থেকে ফিরে তারা স্বামী-স্ত্রী রক্তাক্ত মেয়েকে চিকিৎসকের কাছে নেন। পরেরদিন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার মোড়ল মাতব্বরদের কাছে ঐ ঘটনার বিচার দেন। এঘটনায় ক্ষুব্ধ হয়ে একই ব্যক্তিরা স্বামী কাঁকড়া শিকারে সুন্দরবনে থাকার সুযোগে লাঠিসোটা নিয়ে বাড়িতে ঢুকে নাতি নাতনী ও মেয়েসহ তাকে মারপিট করে।

সফিকুল ইসলাম জানান, সরকার পরিবর্তনের পরদিন এলাকায় আনন্দ মিছিলকালে উত্তেজিত কয়েকজন তরুণ ৯নং ওয়ার্ড আ’লীগের নেতা গোলাম বারিককে ধাওয়া দেয়। ওই ঘটনায় ক্ষুব্ধ উক্ত আ’লীগ নেতা ও তার অনুসারীরা স্থানীয় বিএনপির কিছু নেতার প্রশ্রয়ে প্রতিশোধ নিতে দু’দফা তার মেয়েসহ স্ত্রীকে পিটিয়েছে। মাত্র একমাস আগে তার স্ত্রীর এ্যাপেনডিক্স অপারেশন হয় জানিয়ে তিনি আরও বলেন, সেলাই থাকা অংশ দিয়ে রক্ত আসছে বলে চিকিৎসকরা জরুরী পরীক্ষার পরামর্শ দিয়েছে। এঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান।

অভিযুক্ত গোলাম বারিক জানান, তিনি কিংবা তার লোকজন এ ঘটনায় জড়িত না। তবে পূর্ব বিরোধের জেরে স্থানীয় লোকজনের সাথে সফিকুলের পরিবারের হাতাহতির ঘটনা শুনেছেন।

বিচারের দায়িত্বে থাকা গাবুরা ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক জোনাব আলী জানান, সালিশের জন্য ডাকার আগেই আ’লীগ নেতার লোকজন জাহানারাকে মারধর করেছে। অবস্থা খারাপ হওয়ায় ঐ গৃহবধূকে তার পরিবার হাসপাতালে নিয়ে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, এলাকার বাইরে থাকায় আপাতত আহত নারীকে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০