বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের দুই লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ!

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রায় দুই লাখ ৩০ হাজার টাকা মূল্যের বাবলা ও মেহগনি গাছগুলো কেটে তিনি উপজেলা সদরের এক ফার্নিচার ব্যবসায়ীকে দিয়েছেন বলে অভিযোগ।

এঘটনায় ব্যবস্থা গ্রহণর দাবিতে বাবর আলী নামে এক গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেনে। আব্দুল্লাহ আল মামুন উপজেলার ৯১ খ্যাগড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার ১০-১২ জন শ্রমিককে কাজে লাগিয়ে বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যকার পাঁচটি বড় আকৃতির মেহগনি গাছ কাটা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদকে না জানিয়ে একক সিদ্ধান্তে গাছগুলো কেটে গোপনে বিক্রি করেছেন প্রধান শিক্ষক। বিষয়টি জানাজানি হওয়ার পর বিষয়টি ‘চেপে’ যেতে তিনি স্থানীয় বিএনপির দুই প্রভাবশালী নেতার মাধ্যমে চেষ্টা চালাচ্ছেন। প্রায় চার দশক পুরানো পাঁচটি মেহগনি গাছ দুই লাখ ৩০ হাজার টাকা মূল্যের বলে গ্রামবাসীর দাবি।

অভিযোগকারী বাবর আলী জানান, বিদ্যালয়ের পাঁচটি গাছ কাটার ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসারের দপ্তরে অভিযোগ করেছেন। এখন বিভিন্ন মাধ্যমে দিয়ে অভিযোগ প্রত্যাহারে তাকে চাপ দেয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি স্কুলের কোন গাছ বিক্রি করেননি। যে গাছ কাটার বিষয়ে বলা হচ্ছে সেটি বিদ্যালয়ের সামনের সড়কের পাশের সরকারি গাছ। বিদ্যালয় ছুটির দিন কে বা কাহারা ওই গাছ কেটে বিক্রি করেছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। অভিযোগকারী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে এই অভিযোগ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, লিখিত অভিযোগ এখনও তার হাতে পৌঁছায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!