বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যেসব কারণে ব্যক্তি শাহরুখকেও সুপারস্টার ভাবেন তাপসী

বিনোদন ডেস্ক: বলিউডের আইকন স্টার শাহরুখ খান। কয়েক দশক ধরে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনয়ে। শুধুমাত্র ভারতেই নয়, সারা বিশ্বে তিনি প্রশংসা অর্জন করেছেন। বিশ্বের অনেক বড় তারকারাও আছেন তার ভক্তের তালিকায়। তাদের চোখে শাহরুখ মানেই অসাধারণ অভিনেতা ও ব্যক্তি।

সম্প্রতি বলিউড অভিনেত্রী তাপসী পান্নুও শাহরুখ খানকে নিয়ে তার মতামত শেয়ার করেছেন। তিনি এই সুপারস্টারের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও অসাধারণ উপস্থিতির গুণকে বিশেষ বলে দাবি করেছেন। তিনি বলেন, শাহরুখের সর্বজনীন জনপ্রিয়তার মূল উপাদান তার বুদ্ধিমত্তা ও প্রাণবন্ত উপস্থিতি।

তিনি আরও যোগ করে বলেন, ‌‘এই গুণগুলি শাহরুখ খানকে সবার চেয়ে আলাদা করে তোলে। তাকে চলচ্চিত্র শিল্পে অমীমাংসিত করে তোলে। তিনি সেরা।’

সাহিত্য আজতক ইভেন্টে তাপসী শাহরুখ খানের সঙ্গে ডাঙ্কি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। তার প্রশংসা করে তিনি বলেন, ‘এমন অনেকেই আছেন যারা শুধুমাত্র পর্দায় তারকা, কিন্তু পর্দার বাইরে তাদের উপস্থিতি ভিন্ন। শাহরুখ তাদের বিপরীত। তিনি পর্দার বাইরেও একজন সুপারস্টার। পরিবার, বন্ধুমহল, ভক্ত, নারী, পুরুষ, শিশু- সবার কাছে তিনি একজন অসাধারণ মানুষ। এমন হতে পারাটা খুব কঠিন। শাহরুখ এতটা পড়াশোনা করেছেন যে আপনি তার সঙ্গে যেকোনো গভীর আলোচনায় যুক্ত হতে পারেন।’

শাহরুখ খানের ব্যক্তিত্ব একজন পরিপূর্ণ বা আদর্শ মানুষকে বর্ণনা করে দাবিতে তাপসী পান্নু বলেন, ‘তার মধ্যে হাস্যরসের অনুভূতি এবং উপস্থিতি রয়েছে। এ বিষয়গুলো তাকে পূর্ণাঙ্গ ব্যক্তিতে পরিণত করেছে। তার যা কিছু আছে তা চলচ্চিত্র শিল্পের অন্যদের থেকে অনেক উপরে।’

শাহরুখ খান তার পরবর্তী সিনেমা ‘কিং’ ব্যস্ত সময় পার করছেন। এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই বিগ বাজেটের অ্যাকশনধর্মী সিনেমাটিতে শাহরুখের সঙ্গে তার কন্যা সুহানা খানকেও পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

১০

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

১১

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১২

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১৩

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১৪

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৬

0ne million seeds campaign launched for coastal restoration

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৮

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৯

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

২০
error: Content is protected !!